দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওয়েসলি মাধেভেরের ৭৫ ও ক্লাইভ ইভান্সের অপরাজিত ৫০ রানে ভর করে বাংলাদেশকে জয়ের জন্য ২০০ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে।
নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শুরু থেকেই বড় সংগ্রহ গড়ার পথে ছন্দ খুঁজে পায়নি জিম্বাবুয়ে। তবে এক প্রান্ত আগলে রেখে ৭৪ বলে ৭৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন ওয়েসলি মাধেভেরে। শেষদিকে ক্লাইভ ইভান্স ৪৩ বলে অপরাজিত ৫০ রান করে দলের সংগ্রহকে ১৯৯ রানে পৌঁছে দেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। তিনি ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। অন্য বোলাররাও নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে বড় সংগ্রহ গড়তে দেননি।
জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২০০ রান।
এমএম/